ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৭

রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের কাছ থেকে ১৩৫ পিস ইয়াবা, ৮০৫ গ্রাম গাঁজা, ১১৫ গ্রাম ১০৫ পুরিয়া হেরোইন ও ১০ লিটার দেশি মদ জব্দ করা হয়েছে।


গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা হয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑